Return & Refund Policy
রিটার্ন ও রিফান্ড নীতিমালা
Every অন্দর (Ondor) piece is checked before it leaves us. If something still isn't right, here is exactly how returns, exchanges and refunds work. This policy follows the Digital Commerce Operation Guidelines, 2021 of the Ministry of Commerce, Bangladesh.
রিটার্ন ও এক্সচেঞ্জ·Returns & exchanges
ভুল পণ্য, ভুল সাইজ বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে ডেলিভারির ৩ দিনের মধ্যে অর্ডার নম্বর ও ছবিসহ আমাদের হোয়াটসঅ্যাপে জানান — আমরা এক্সচেঞ্জ বা রিটার্নের ব্যবস্থা করব। পণ্য অবশ্যই অব্যবহৃত, না-ধোয়া এবং আসল অবস্থায় থাকতে হবে। প্রতিটি পণ্য হাতে তৈরি — ছাপা ও বুননে সামান্য তারতম্য পণ্যের বৈশিষ্ট্য, ত্রুটি নয়।
Received the wrong item, the wrong size, or a damaged piece? Message us on WhatsApp within 3 days of delivery with your order number and a photo, and we'll arrange an exchange or a return. Items must be unused, unwashed, and in their original condition. Each piece is handmade — slight variations in print and weave are part of its character, not a defect.
রিফান্ড·Refunds
ফেরত পাঠানো পণ্য হাতে পেয়ে যাচাইয়ের পর, যে মাধ্যমে মূল্য পরিশোধ করেছিলেন সেই একই মাধ্যমে ১০ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে রিফান্ড করা হয়।
Once we receive the returned item and confirm its condition, your money is refunded in full within 10 days, through the same payment method you used to pay. Cash-on-delivery orders are refunded via bKash or bank transfer.
ডেলিভারির সময়·Delivery time
পূর্ণ মূল্য পরিশোধের ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারির জন্য কুরিয়ারে হস্তান্তর করা হয় এবং এসএমএস বা ফোনে আপনাকে জানানো হয়। ঢাকার ভেতরে ৫ দিনের মধ্যে এবং ঢাকার বাইরে ১০ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়। অগ্রিম পরিশোধিত অর্ডারে ডেলিভারিতে বিলম্ব হলে, আপনি চাইলে সম্পূর্ণ টাকা একই মাধ্যমে ১০ দিনের মধ্যে ফেরত পাবেন।
Your order is handed to the courier within 48 hours of full payment, and we notify you by SMS or phone when it ships. Delivery is completed within 5 days inside Dhaka and within 10 days elsewhere in Bangladesh. If a prepaid order is delayed beyond that, you may choose a full refund, returned through the same payment method within 10 days.
পণ্য সরবরাহ সম্ভব না হলে·If we cannot fulfil your order
অনিবার্য কারণে কোনো পণ্য সরবরাহ করা সম্ভব না হলে অর্ডারের ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে জানানো হবে এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
If, for reasons beyond our control, we cannot supply an item you ordered, we will inform you within 48 hours of your order and refund you in full within the following 72 hours.
ডেলিভারি খরচ·Delivery charges
ভুল, ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে রিটার্ন ডেলিভারির খরচ আমাদের এবং পরিশোধিত ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফেরত দেওয়া হয়। সাইজ বদলের ক্ষেত্রে এক্সচেঞ্জের ডেলিভারি খরচ ক্রেতা বহন করবেন।
If the mistake is ours — a wrong, defective, or damaged item — the return delivery is on us and any delivery charge you paid is refunded in full. For size exchanges, the customer bears the delivery cost of the exchange.
অর্ডার বাতিল·Cancellations
পণ্য কুরিয়ারে হস্তান্তরের আগ পর্যন্ত যেকোনো সময় হোয়াটসঅ্যাপে জানিয়ে অর্ডার বাতিল করতে পারবেন। পরিশোধিত টাকা একই মাধ্যমে ১০ দিনের মধ্যে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
You can cancel an order any time before it has been handed to the courier — just message us on WhatsApp. Anything you paid is refunded in full through the same payment method within 10 days.
অভিযোগ·Complaints
যেকোনো অভিযোগ হোয়াটসঅ্যাপ বা ফোনে জানান — ৭২ ঘণ্টার মধ্যে সমাধান বা অগ্রগতি জানানো হবে। সন্তোষজনক সমাধান না পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (হটলাইন ১৬১২১) অভিযোগ করতে পারবেন।
Raise any complaint on WhatsApp or by phone — we respond with a resolution or an update within 72 hours. If you are not satisfied, you may lodge a complaint with the Directorate of National Consumer Rights Protection (hotline 16121) under the Consumer Rights Protection Act, 2009.
To start a return, exchange, or cancellation, reach us via the contact page.